ধানমণ্ডিতে বাসায় অগ্নিকাণ্ড
রাজধানীর ধানমণ্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওসি এনায়েত হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান তিনি।
হাজারীবাগ থানার ওসি মইনুল ইসলাম জানান, কম্পিউটারের তারে শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
