২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

সাভারের আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 12:40 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার মধ্যরাতে শ্রিখণ্ডিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান।

নিহত আজগর আলীর (৬২) গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দক্ষিণ ভাটারায়। পরিবার নিয়ে তিনি শ্রিখণ্ডিয়া এলাকাতেই থাকতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, আজগর তার অটোরিকশা নিয়ে রাতে বাসায় ফিরছিলেন। বাড়ির কাছেই দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

মাথায় লাঠির আঘাতের কারণে ঘটনাস্থলেই আজগরের মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।

মোস্তফা কামাল বলেন, “যে চক্রটি এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টাও চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।