২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর তলদেশে গ্যাস পাইপে ফাটল

বালুবোঝাই ট্রলারের ধাক্কায় সাভারে তুরাগ নদীর তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাস সঞ্চালন লাইন ফেটে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

রোববার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পরও এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সোমবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাইপ ফেটে অনবরত গ্যাস বের হতে থাকায় রাজফুলবাড়িয়া, কালিগঞ্জ, হেমায়েতপুর ও আশপাশ এলাকায় গ্যাসের চাপ কমে গেছে বলে স্থানীয়রা জানান।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, নদীর পানি কমে যাওয়ায় ট্রলারের সঙ্গে পাইপের ঘর্ষণে ফাটল ধরে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও ধীরে ধীরে বেশি গ্যাস বের হতে থাকলে পানি ভেদ করে বুদবুদ ৩/৪ ফুট উপরে উঠতে থাকে।

“খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানটিকে ঘিরে সতর্ক দৃষ্টি রেখেছে।”

সোমবার বিকারে তিনি জানান, পাইপের ফাটল মেরামতে বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।