চাঁপাইনবাবগঞ্জে পেট্রোলবোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহরে যৌথ অভিযানে একটি পরিত্যক্ত সিনেমা হল থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
শনিবার দুপুরে শহরের উদয়ন সিনেমা হলের দ্বিতীয়তলা থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, বেলা পৌনে ১টার দিকে উদয়ন সিনেমা হলের দ্বিতীয় তলার একটি কক্ষে একটি ব্যাগের ভেতর থেকে চারটি পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
