২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার রাতে নগরীর সদর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান নান্টু, সদরের শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন ও চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল।

কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির জানান, হরতালে নাশকতার পরিকল্পনা করছেন বিএনপি নেতাকর্মীরা-এমন গোপন খবরে সদর রোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই গোলাম কবির।