২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছেলের পিটুনিতে বৃদ্ধ নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ছেলেদের পিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

নিহত শরীফ উদ্দিন (৬৫) উপজেলার বিজয়নগর এলাকার বাসিন্দা।

গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরে এক ছেলেকে আটক করা হয়েছে।

আটক সাইফ উদ্দিন নিহতের বড় ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীফ উদ্দিনের দুই স্ত্রী। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে প্রথম পক্ষের দুই ছেলে সাইফ ও সুজন তাকে মারধর করে।

এতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও রাতেই আবার বাড়ি নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে বড় ছেলে সাইফ আবারও তাকে মারধর করলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।