২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ট্রাকের ধাক্কায় মধু বিক্রেতা নিহত

যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক মধু বিক্রেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

নিহত আনসার আলী (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। পেশায় মধু বিক্রেতা আনসার শার্শার শ্যামলাগাছি গ্রামে বসবাস করতেন।

নাভারন মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট বুলবুল আহমেদ জানান, বুধবার সকালে নাভারণ বাজারে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসার মধু সংগ্রহের জন্য প্রতিদিনের মতো সাইকেলে করে নাভারন বাজারে গেলে বেনাপোলমুখী রপ্তানি পণ্য বোঝাই একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানিয়েছেন।