ইসিতে হোসাইন জাকিরের জন্য দোয়া
সদ্য প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের জন্য দোয়া চেয়ে নির্বাচন কমিশনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক আশিস সৈকত, শেখ নজরুল ইসলামসহ নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ সদস্যরা অংশ নেন।
জাকির আরএফইডি’র সভাপতিও ছিলেন।
এদিকে বুধবার মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে সাংবাদিক হোসাইন জাকির ২১ ফেব্রুয়ারি বিকেলে মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
