অভিনেতা হেলাল ফের রিমান্ডে
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানোর মামলায় চলচ্চিত্র প্রযোজক অভিনেতা ও জাসাস নেতা হেলাল খানকে ফের দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তাকে বাড্ডা থানার নাশকতার একটি মামলায় দুই দিনের রিমান্ডে দেয় আদালত।
১৬ ফেব্রুয়ারি ঢাকার নিম্ন আদালতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে গেলে জনসন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় হেলাল খানকে ।
