বেনাপোলে ১৭টি ককটেল উদ্ধার
বিএনপির ডাকা হরতাল- অবরোধের মধ্যে বেনাপোলে ১৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর গ্রামের একটি কলাবাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কলাবাগানের ভেতর থেকে ১৭টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। বোমাগুলি পরে থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
কারা, কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক রফিকুল ইসলাম।
