২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল পাস

সামরিক শাসন আমলে জারি করা অধ্যাদেশ আইনে পরিণত করতে ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল, ২০১৫’ সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন।পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ২৩ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করে ইসমাত আরা। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

দুটি সামরিক শাসনামলে জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৮৬ সালের ‘অফিসিয়াল ভেইকেল রেগুলেশন অর্ডিনেন্স-১৯৮৬’ রহিত করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি পাস করা হয়েছে।

আগের অধ্যাদেশের অধীন প্রণীত বিধিমালার বিধান প্রাধান্য পাবে বলে পাস হওয়া বিলে বলা হয়েছে।

বিলটি প্রণয়নের আগে অংশীজনের মতামত নেওয়া হয়েছে বলে বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলেন ইসমাত আরা সাদেক।