২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের দিকে হাতবোমা, গুলিতে শিবিরকর্মী আহত

রাজধানীর পল্লবীতে পুলিশের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী আহত হয়েছেন। হাতবোমা ছোড়ার পর গুলি চালানো হয় বলে পুলিশের দাবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 09:09 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

আহত মো. টিনু বিশ্বাসকে (৩০)পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পল্লবী থানার ওসি মো. জিয়াউজ্জামান জানান, বুধবার দুপুর ১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ঢালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢালপাড় এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ এগিয়ে গেলে তারা পুলিশের দিকে হাতবোমা নিক্ষেপ করে।

"এ সময় পুলিশ গুলি ছুড়লে তা টিনু বিশ্বাসের ডান পায়ে লাগে। আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়।"