বরিশালে অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার
বরিশালে অজ্ঞাত এক ব্যক্তির একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর বর্ধিত এলাকা টিয়াখালী বিশ্বাস বাড়ির সামনে পায়ের এই কাটা অংশ পাওয়া যায়।
এটি কোনো ব্যক্তির বাম পা বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, টিয়াখালী এলাকার স্কুলগামী শিক্ষার্থীরা প্রথমে পায়ের কাটা অংশটি দেখতে পায়। তারা (শিক্ষার্থী) বিষয়টি অভিভাবকদের জানায়। অভিভাবকরা পুলিশে খবর দেন।
দুর্বৃত্তরা প্রতিপক্ষ কোনো ব্যক্তির পা কেটে তা রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, পা কাটা কোনো ব্যক্তি হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয়েছে কি না সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এছাড়া আশপাশর এলাকায় শরীরের আরও কোনো অংশ আছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে বলে তিনি জানান।
