সাতক্ষীরায় অস্ত্র উদ্ধার
সাতক্ষীরা সদরে বিভিন্ন ধরনের পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার গভীর রাতে আলিপুর গ্রামে চালানো এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ভরাট করা একটি নীচু জায়গা থেকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শ্যুটার গান, তিনটি এলজি ও একটি পিস্তল।
অস্ত্রগুলি কে বা কারা সেখানে লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাব কর্মকর্তা মিজানুর জানান।
