২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-নাশকতা বন্ধে নাগরিকদের বিবৃতি

বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধে নাশকতায় প্রাণহানিতে উদ্বেগ জানিয়েছেন নাগরিক সমাজের কয়েকজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

চলমান পরিস্থিতিতে সন্ত্রাস বন্ধ করে সংলাপের উদ্যোগ নিয়ে নাগরিক সমাজের একাংশের সংবাদ সম্মেলনের দুই দিনের মধ্যে সোমবার অন্যদের এই বিবৃতি এল।     

তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, “পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা, শিক্ষা জীবন ধ্বংস এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে গুঁড়িয়ে দিয়ে কখনও দেশ ও জনগণের কল্যাণ সাধন করা যায় না।”

বিবৃতিদাতারা হলেন- কলামনিস্ট ও সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আবদুল মান্নান, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, পান্না কায়সার, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ডা. সারোয়ার আলী, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও অ্যারমা দত্ত।

তারা রাজনৈতিক দলগুলোকে অমানবিক, ধ্বংসাত্মক ও জনস্বার্থবিরোধী কর্মসূচি থেকে বিরত থেকে সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ পন্থায় মতামত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।