২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

গাইবান্ধা জেলা প্রশাসক মো. এহছানে এলাহী জানান, রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পরিপত্রে উপজেলা চেয়ারম্যান আবুল কাওছার মো. নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকারকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

সোমবার ওই পরিপত্র তিনি পেয়েছেন এবং সোমবার থেকেই তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার শিপনকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবুল কাওছার গাইবান্ধা জেলা জামায়াতের সুরা সদস্য এবং মো. আবু তালেব সরকার পলাশবাড়ী উপজেলা সদর ইউনিয়ন জামায়াতের আমির।

গাইবান্ধায় জামায়াতের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে তাদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে একাধিক মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।