‘দ্বন্দ্ব আদর্শের, সংলাপে পথ পাবে না’
রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে ‘একটি পক্ষ’ সংলাপের কথা বললেও তাদের উদ্দেশ্য নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছেন এক আলোচনায় অংশ নেওয়া বক্তারা।
তারা বলছেন, বর্তমান পরিস্থিতির সুযোগে ‘সুশীল সমাজ’ রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে বিরূপ ধারণা সৃষ্টির কৌশল নিয়েছে।
রোববার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে ‘সন্ত্রাস, সহিংসতা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে’ ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ ৭১।
ফাইল ছবি
বর্তমান পরিস্থিতিকে দুটি অধ্যায়ে ভাগ করে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবার আগে একটি প্রশ্ন চলে আসে। তা হলো বাংলাদেশ কোন পথে যাবে; একাত্তরের মুক্তিযুদ্ধের পথে নাকি পঁচাত্তর পরর্বতী বাংলাদেশের পথে।
নাগরিক উদ্যোগ ব্যর্থ হলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে- এমন মন্তব্য করে সুশীলদের উদ্দেশে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ নির্মূল করা না গেলে, মারাত্নক পরিস্থিতির সৃষ্টি হবে।
“সুতরাং আমাদের যেটি করতে হবে সেটি হলো সন্ত্রাস এবং জঙ্গিবাদের নিধন। এটা করা উচিত এখন সম্পূর্ণ একটা বি-রাজনীতিকরণের মধ্যে দিয়ে।
“রাজনীতি খারাপ, রাজনীতিবিদ মানেই খারাপ, এই রকম একটা ধারণা সুশীলরা সৃষ্টি করার চেষ্টা করছে। সুশীলরা বলেছিলেন দেখুন, আমরা যে কমিটি করেছি, তার মধ্যে কেউ রাজনীতির মধ্যে সম্পৃক্ত নেই, কেউ নেই। তার মানে রাজনৈতিক দলের মাঝে কেউ থাকলে কি সেটা অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। রাজনীতির প্রতি বিরূপ অপপ্রচারটি কেন? কেন আপনি রাজনীতি করেননি, কেন সুযোগ সুবিধা ভোগ করেননি, এই জন্য।”
ফাইল ছবি
“রাজনৈতিক জিনিসটাকে আমাদের কাছে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে খাওয়ানো হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র। আপনারা সকলেই সাহায্য করবেন যেন এই ষড়যন্ত্র কখনো সফল হতে না পারে।”
মূল প্রবন্ধে হারুন হাবীব বলেন, “একটি নির্বাচনী বিতর্ককে কেন্দ্র করে রাজনৈতিক আন্দোলনের নামে সারা দেশে এক মাসেরও বেশি সময় ধরে যে অব্যাহত সহিংসতা ও অমানবিক নিষ্ঠুরতা চালানো হচ্ছে, এটি গণতন্ত্রের চর্চা নয়, চরম নৈরাজ্যকর একটি আন্দোলন। সহিংস এই আন্দোলন দেশের পবিত্র সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন এবং গণতান্ত্রিক অধিকারের নামে সরাসরি আত্মঘাতী এক অপতৎপরতা যা জাতীয় স্বার্থেই বন্ধ হওয়া উচিত।”
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ফরাসউদ্দীন আহমেদ বলেন, “আমাদের একটি পক্ষ মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। দেশ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে এর সুফল সামাজিকভাবে ভোগ করতে শুরু করেছে তখনই সেই শক্তি দেশবিরোধী কাজে লিপ্ত হয়েছে।”
“যারা এই অপশক্তির সাথে সংলাপের কথা বলে তারা গণশত্রু। এই শত্রুরা এতদিন মুখোশ পরে ছিল। সংলাপ হবে জনগণের সাথে। কিভাবে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে।”
অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, “বর্তমানে যে সমস্যা চলছে তার মূলে রয়েছে আদর্শের দ্বন্দ্ব। এই আদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের। সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যা কিছু আছে তা নিয়ে সন্ত্রাসী কর্মের বিরুদ্ধে প্রতিঘাত করতে হবে।”
ফাইল ছবি
সাবেক কূটনীতিক মহিউদ্দীন আহমেদ বলেন, “পেট্রোল বোমা ও সহিংসতার শিকার মানুষের জন্য প্রধানমন্ত্রীসহ সারা দেশবাসী চোখের পানি ফেলেছে। আমাদের এই চোখের পানিকে ক্রোধ আর আক্রোশে পরিণত করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “আমাদের বিভিন্ন সংকটে সুশীল সমাজ আবির্ভূত হয়। তারা সবাই মনে করে সংকটের ফলে একটা কিছু ঘটবে। যেমনটি মনে করে বিএনপি-জামায়াত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিটারমাইন্ড লেডি। এখন সরকার উৎখাতের মতো একটা কিছু ঘটার সম্ভাবনা নেই।”
অধ্যাপক মেসবাহ কামাল বলেন, “দেশে ভয়াবহ সংকট চলছে। এটি মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব। সংকট নিরসনে জাতীয় সংলাপের উদ্যোগ প্রয়োজন। কিন্তু এই সংলাপ হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে।”
সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম-মহাসচিব ম. হামিদের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অংশ নেয় সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমীর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড.কামরুল হাসান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ প্রমুখ।
