বিমানবন্দরে ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে শুল্ক কর্মকর্তারা।
বিমানবন্দর শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেহানকে তল্লাশি করে প্রায় এক কোটি ভারতীয় রুপি জব্দ করা হয়।”
তবে রুপিগুলো জাল কিনা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
