২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন, আহত হন একজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার এ ঘটনার পর চালক ও তার সহকারীকে আটকের পর ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

নিহত সৈকত খান (২১) কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি উপজেলার মধুরনাগরা গ্রামের প্রয়াত রেজাউল হক খানের ছেলে।  

আহত সবুজ ঘরামীকে গুরুতর অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উপজেলার হরিনাহাটী স্লুইচ গেইটের পাশের এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক সৈকত ঘটনাস্থলেই মারা যান। 

আটক ট্রাকচালক সুমন মাঝি ও তার সহকারী বেল্লাল সরদারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি লতিফ জানান, এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুনে ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে।

এছাড়া জনতা ট্রাকচালক ও তার সহকারীকে ধরে পুলিশে দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।