২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফেনী শহরে দেশে তৈরি বন্দুক (এলজি) ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক (এসপি) সুবাস চন্দ্র সাহা জানান, মঙ্গলবার মধ্যরাতে শহরের বারাহীপুর নূরিয়া মদিনাতুল মাদ্রাসায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সোহেল (২২) শহরের শিবপুর এলাকার খন্দকার বাড়ির আবুল কালামের ছেলে।

এসপি সুবাস চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে তিনি বলেন, মধ্যরাতে র‌্যাব সদস্যরা ওই মাদ্রাসা এলাকায় অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সোহেলকে আটক করা হয়।

"পরে তল্লাশি চালিয়ে তার কাছে দেশে তৈরি একটি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।"

সোহেলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।