২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে মিলল আড়াই কেজি সোনা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আড়াই কেজি সোনাসহ দুই জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 02:51 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

এরা হলেন- রাখাল ও বিজয়। চট্টগ্রাম থেকে আসা তূর্ণা-নিশিথায় করে তারা মঙ্গলবার দুপুরে ঢাকা পৌঁছান।

কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আব্দুল মজিদ বলেন, তাদের দুজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। তাদের কোমরের বেল্টের মধ্যে ২০টি সোনার বার লুকানো ছিল।

এসব সোনার বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে জানান তিনি।

এর আগে সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া কেজি ওজনের ১২টি সোনার বারসহ একজনকে আটক করা হয়।