২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় ঠাকুরগাঁওয়ের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

একই সঙ্গে তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়।

সোমবার ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচারিক হাকিম জুলফিকার আলীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মতিউর রহমান ও পত্রিকাটির ফটো সাংবাদিক সাজিদ হোসেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২০১৪ সালের ১৩ নভেম্বর আইনজীবী ইন্দ্রনাথ রায় বাদী হয়ে মতিউর রহমান ও সাজিদ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আদালত সমন জারি করলে বিবাদীগণ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত মঞ্জুর করে।

আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, মমতাজ রহমানসহ কয়েকজন আইনজীবী।