২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বালুবাহী ট্রাক উল্টে পড়ে দুই ভ্যান আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শনিবার দুপুরে উপজেলার রানাখড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্ব^রদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার কানাবিলের মোড় গ্রামের শাজাহান আলী প্রামানিক (৫০) ও দৌলতপুর উপজেলার নলুয়া গ্রামের দেলবার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫)।

আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি কাজী জালাল জানান, রানাখড়িয়া বালির ঘাট থেকে বালি ভর্তি ট্রাকটি কুষ্টিয়া যাওয়ার পথে রানাখড়িয়া গোরস্থানের কাছে বাঁক নেওয়ার সময় উল্টে যাত্রীবাহী ভ্যানের ‍উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান আরোহী শাজাহান প্রামানিক ও ফরিদা বেগম নিহত হন।

আহত ভ্যান চালক মিজানুর ও শাজাহান প্রামানিকে স্ত্রী বানু খাতুনকে (৪৭) উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি জালাল।