২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে জামায়াত নেতা গ্রেপ্তার

মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 12:59 AM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড অঞ্চলের এএসপি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোরারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়।

“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।”

সম্প্রতি অবরোধ চলাকালে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় রেল লাইনের ১২০টি প্যান্ডেল ক্লিপ খুলে ফেলা হয়। এতে লাইনচ্যুত হয় ময়মনসিংহ এক্সপ্রেস।

এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

এর আগে গত সপ্তাহে মিরসরাই এ এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় একটি মামলাও হয়েছে।