২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর মেয়র কার্যালয় ও বাসভবনে বোমা

চাঁদপুর পৌরসভা মেয়র নাসির উদ্দিন আহম্মেদের কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুই ঘটনায় কেউ আহত হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, শহরের পালবাজার এলাকায় অবস্থিত চাঁদপুর পৌরসভা কার্যালয় লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বোমা দুইটি পৌরসভার আঙিনায় বিস্ফোরিত হয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

ওসি আরও জানান, একই সময়ে পুরানবাজার এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াছ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে আতংক সৃষ্টি করার লক্ষ্যে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তিনি।