২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন মসীহ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত গোলাম মুসীহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, গোলাম মসীহ

বুধবার বিকেলে বঙ্গভবনে যান।

সম্প্রতি সৌদি আরব বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় রাষ্ট্রপতি সাক্ষাতের সময় সন্তোষ প্রকাশ করেন বলে প্রেস সচিব জানান। 

তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি লোক সৌদি আরবে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মুসীহকে গত মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত করে সৌদি আরবে পাঠানো হয়।

তেলসমৃদ্ধ সৌদি আরব বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা মধ্যপ্রাচ্যের এ দেশটিই বাংলাদেশের জনশক্তির সবচেয়ে বড় গন্তব্য।