সাভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে আমিনবাজারের সালেহপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়দার আলী (৩৫) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গাড়ি চালক।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে সাভার যাচ্ছিলেন হায়দার আলী।
আমিনবাজার সালেহপুর সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি দোতলা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে হায়দার ঘটনাস্থলেই নিহত হন।
