২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ২৪ ঘণ্টা হরতাল

বগুড়ায় বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 06:45 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, সারাদেশে  যৌথ বাহিনী দলের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার-নির্যাতন, হত্যা ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।