বংশালে ২২টি হাতবোমা উদ্ধার
বিএনপির অবরোধের মধ্যে পুরান ঢাকার বংশাল মোড় থেকে ২২টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মাদ আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার দুপুরে নতুন বংশাল মোড়ের কাছে দুটি ভবনের মাঝে একটি পলিথিনের ব্যাগে বোমাগুলো রাখা ছিল।
“এক টোকাই কাগজ কুড়াতে গিয়ে বোমাগুলো দেখতে পায়। সে মোড়ে থাকা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।”
গত ৫ জানুয়ারি থেকে বিএনপির টানা অবরোধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই বোমাবাজির ঘটনা ঘটছে।
মঙ্গলবার বিকালেও নর্থ সাউথ রোডের একটি গলিতে চারটি হাতবোমা ফাটায় দুর্বৃত্তরা।
তবে এতে কেউ আহত হননি বলে আহাদুজ্জামান জানান।
