২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দ্রুত বিচার পেতে মামলা জট কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন।”

সাক্ষাতের সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মামলা জট কমাতে তিনি পদক্ষেপ নিচ্ছেন বলেও রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

গত ১৭ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি এস কে সিনহা।