বগুড়ায় দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
বগুড়া সদরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন, আহত হন আরও দুজন।
মঙ্গলবার সকালে বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (৪৫) শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এবং সৈয়দপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, বগুড়া থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শিবগঞ্জে যাচ্ছিল। পথে বাঘোপাড়ায় মহিষাবান সড়ক থেকে একটি ইটভাঙ্গা মেশিন মহাসড়কে ওঠার সময় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী জাকির নিহত হন।
আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের হাসমত আলীর ছেলে আবু সালাম (৪৮) ও একই উপজেলার বহুতি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রাসেল (৩৮)।
