২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে মাদকসহ চোরাচালান পণ্য জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকসহ ১০ লাখ টাকার চোরাচালানের পণ্য আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

সোমবার রাতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা গরু, ফেনসিডিল, গাঁজা ও মদ জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, রাত ৩টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা কাটাখালি বাজার থেকে ১১৯ বোতল ভারতীয় মদ ও ১৩১ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মাধবখালি মাঠ থেকে ৫২১ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি।

এছাড়া রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়নগর মাঠ থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও প্রায় দুই কেজি গাঁজা এবং খোসালপুর মাঠ থেকে চারটি ভারতীয় গরু আটক করা হয়।

আটক গরু ও অন্যান্য পণ্যের মূল্য প্রায় ১০ লাখ ১৯ হাজার টাকা বলে জানান তিনি।