২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দ হালদারের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী অনেক গানের স্রষ্টা গোবিন্দ হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এক শোক বাণীতে স্পিকার বলেন, “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি- দেশাত্মবোধক গানটি গোবিন্দ হালদারের এক অনন্য সৃষ্টি।  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এ গানটি ছিল বাঙালির প্রাণের স্পন্দন। এ গান গেয়ে সমগ্র বাঙালি আজও দেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে।”

“সমগ্র বাঙালি হৃদয়ে এ গানটি তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি আমৃত্যু বাঙালির হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন। তার মৃত্যু সঙ্গীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

গোবিন্দ হালদারের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর  সমবেদনা প্রকাশ করেন স্পিকার।

শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ হালদার।

তার মৃত্যুতে শোক জানিয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “অমর গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার সমগ্র বাঙালি জাতির হৃদয়ে প্রাণের স্পন্দন। তিনি তার অসাধার সৃষ্টি দিয়ে স্বাধীনতা সংগ্রামে সমগ্র বাঙালী জাতিকে দেশের জন্য সংগ্রাম করতে উজ্জীবিত করেছিলেন। তার মহাপ্রয়াণে সমগ্র জাতি দারুণভাবে ব্যথিত হয়েছে।”