২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে যুবকের লাশ

রংপুর সিটি করপোরেশন এলাকায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার দুপুরে হোসেননগর গ্রামের ওই পুকুরে আবু বক্করের (২৫) লাশটি পাওয়া যায়। তিনি পার্শ্ববর্তী রাজুখাঁ গ্রামের আব্দুল বাকেরের ছেলে।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অলিয়ার রহমান জানান, স্থানীয়রা দুপুর ২টার দিকে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আব্দুল বাকের তার ছেলের লাশ সনাক্ত করেন।

“লাশের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে ওই পুকুরে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের বাবা আব্দুল বাকের জানান, ২৫ দিন আগে এক সন্তানের বাবা হয়েছেন আবু বক্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি (বক্কর) বাজারে গিয়ে আর ফিরে আসেননি।