ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
আটকের নাম, ইমরান মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয় বলে বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ইসরাত জাহান রুপা জানিয়েছেন।
তিনি বলেন, “তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা সুটকেসে তল্লাশি চালিয়ে এই রুপি উদ্ধার করা হয়। এগুলো নকল না আসল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
