২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মাছের ঘেরে স্কুল ছাত্রের লাশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার উপজেলার বালারগাতী ব্রিজ সংলগ্ন একটি মাছের ঘেরে মো. আব্দুর রহিম মোল্লার (১৪) মৃতদেহটি পাওয়া যায়।

মৃত রহিম সদর উপজেলার কাঠি গ্রামের ভ্যান চালক বাবলু মোল্লার ছেলে এবং কাঠি কে কে টি হাজী এনসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

টুঙ্গিপাড়া থানার ওসি নূর মোহাম্মদ জানান, সকাল ১০টার দিকে এলাকাবাসী ঘেরের মধ্যে লাশ দেখে পুলিশ খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়।

দুর্বৃত্তরা রহিমকে শ্বাসরোধ করে হত্যার পর হাত-পা বেঁধে ওই স্থানে ফেলে দিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

রহিমের ভাই তুহিন মোল্লা জানান, পড়াশোনার ফাঁকে রহিম বাবার ভ্যান চালিয়ে লেখাপড়ার খরচ চালাত। বুধবার বিকালে রহিম ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি।