২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঝুট গুদামে আগুন

বন্দর নগরী চট্টগ্রামে বুধবার রাতে একটি ‍ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 11:34 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

পতেঙ্গা থানার ফুলছড়ি এলাকায় নাফিজ চৌধুরী নামের এক ব্যক্তির মালিকানাধীন গুদামে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এম এ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সৈকত সংলগ্ন ফুলছড়ি এলাকায় ওই গুদামে রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে।

তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পাঁচ লাখ ‍টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”