২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়ির ধাক্কায় কলেজশিক্ষক নিহত

রংপুর নগরীতে পুলিশ বহনকারী পিকআপের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার বিকালে মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি মোড়ে নিহত আতাউর রহমান পীরগাছার রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের অধ্যাপক।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অলিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আতাউর মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি মোড়ে মোটরসাইকেলের উপর বসে তার বন্ধুর সঙ্গে কথা বলছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) একটি পিকআপের ধাক্কায় পড়ে যান তিনি।

স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।