২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ, কাটা পড়ে মরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি ওই ট্রেনের ইঞ্জিনের সামনে বসেছিলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 04:50 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার দুপুরে সাহাপুর এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি জানিয়েছেন।

সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে লাকসাম যাচ্ছিল। পথে বেলা ১টার দিকে ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ওই যাত্রী নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন বলে পুলিশ কর্মকর্তা সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর।

বিএনপির লাগাতার অবরোধে দূরপাল্লায় পরিবহন সঙ্কটের কারণে অতিরিক্ত যাত্রীবোঝাই করেই ট্রেনগুলো চলাচল করছে।

অনেক যাত্রী টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনের সামনে আথবা দরজার রড ধরে গন্তব্যে রওনা দিতে দেখা যাচ্ছে।