২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ভূমি অফিসে আগুন

ফরিদপুর সদর উপজেলা ভূমি  অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় ভূমি অফিসের এ অগ্নিকাণ্ডে কিছু মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, রাত ১২টার দিকে কে বা কারা ভূমি অফিসের ভেনটিলেটর ভেঙে দাহ্য পদার্থ ঢেলে তাতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ফরিদপুর সদর ভূমি অফিসের নাজির শুকদেব পাল বলেন, দুর্বৃত্তদের ছোড়া আগুনে অফিসের তেমন ক্ষতি হয়নি। তবে আলমিরার উপরে থাকা মূল্যবান কিছু কাগজপত্র পুড়ে গেছে।

“সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করায় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।”

আগুনের খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।