বহির্নোঙ্গরে নৌকায় দেড় লাখ ইয়াবা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এলাকা থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার গভীর রাতে নৌবাহিনীর চোরাকারবার প্রতিরোধকারী দলের সদস্যরা ওই নৌকা জব্দ করে। তবে এ সময় চোরচালান চক্রের কোনো সদস্যকে আটক করা যায়নি বলে বাহিনীর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।
গভীর রাতে সাগরে নিয়মিত টহলের সময় কাঠের তৈরি ওই নৌকাকে থামার সংকেত দেন নৌবাহিনীর সদস্যরা।
এ সময় নৌকায় থাকা লোকজন সাগরে লাফিয়ে সাঁতরে পালিয়ে গেলে নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে বাহিনীর কর্মকর্তারা জানান।
