২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কলেজছাত্র খুন

বগুড়া শহরে ছুরিরকাঘাতে এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 01:49 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

নিহত আসাদুজ্জামান বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি শেষ বর্ষের ছাত্র ছিলেন। শহরের মালগ্রাম এলাকার একটি ছাত্রাবাসে তিনি থাকতেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের কাছে সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়দের উদ্ধৃত করে ওসি বলেন, আসাদ প্রতিদিন সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে ফুটবল অনুশীলন করতেন। সকালে সাইকেলে করে মাঠে আসার পথে দুর্বৃত্তরা তার গলায় ছুরি মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

“পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

ওসি বলেন, তারা হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন।