২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙতে গিয়ে গাড়িচাপায় শিবির কর্মীর মৃত্যু

অবরোধের মধ্যে গভীর রাতে চট্টগ্রামে মহাসড়কে গাড়ি ভাংচুরের চেষ্টা করতে গিয়ে একটি গাড়ির চাপায় ইসলামী ছাত্র শিবিরের এক কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 11:04 AM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নিহত মো. জুবায়ের (২০)চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিনার খিল নতুন বাজার এলাকার মো. ইউনুসের ছেলে।

জুবায়ের শিবির কর্মী এবং তার বিরুদ্ধে হরহতাল-অবরোধে নাশকতার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে বলে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মঙ্গলবার গভীর রাতে জুবায়েরসহ কয়েকজন গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।

“এসময় একটি গাড়ির চাপায় জুবায়ের নিহত হয়।”

ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান তিনি।