চট্টগ্রামে ৬৫ সোনার বারসহ আটক ২
চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস থেকে ৬৫টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে একটার দিকে কোতয়ালী থানার একটি টহল দল প্রাইভেটকারসহ দুজনকে আটকের পর তাদের কাছ থেকে এসব সোনা উদ্ধার করে।
আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বিডিনিউজ টোওেয়ন্টিফোর ডটকমকে বলেন, এসব সোনার বার হাজারী গলির নারায়ণ নামে এক ব্যক্তির বলে আটক দুজন জানিয়েছে।
কোতয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, রাতে সিনেমা প্যালেস এলাকায় দূরপাল্লার বাসের নিরাপত্তার কাজে নিয়োজিত টহল দল সন্দেহবশত প্রাইভেট কার থেকে নামা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে টেপে মোড়ানো তিনটি প্যাকেটে এসব সোনা পাওয়া যায়।
