২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, উখিয়া উপজেলার সোনাইছড়ি এলাকার জাহেদুল ইসলাম এবং পাইন্ন্যাশিয়া এলাকার আফাজ উদ্দিন (২৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, মানব পাচারের অভিযোগে জাহেদুলের বিরুদ্ধে ৫ টি এবং আফাজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।