২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন: নড়াইলের পৌর মেয়র গ্রেপ্তার

যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার আধা ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িত অভিযোগে নড়াইলের পৌর মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 01:05 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

শনিবার রাত ১০টার দিকে শহরের আলাদাতপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে শহরের নড়াইল-লক্ষীপাশা সড়কের হাতিরবাগান এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি নৈশকোচে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে এই বাসে অগ্নিসংযোগে দুই যাত্রী যশোরের চাড়াভিটা এলাকার হবি খান (৫৫ ) ও শুখদেব (৪৫) কে আহত হন।

পুলিশ কর্মকর্তা আনোয়ার সাংবাদিকদের বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুলফিকার আলীকে আটক করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একদল দুর্বৃত্ত যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা হামলা চালালে এতে আগুন ধরে যায়। যাত্রীরা তখন দ্রুত বাস থেকে মেনে যায়। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়।