২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশাআরোহী শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশাআরোহী এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শিশুটির মা ও ভাই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

নিহত সানিয়া খাতুন (৫) জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

পটিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আওয়াল সরকার জানান, শুক্রবার দুপুরে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা হয়।

আহত খালেদা বেগম (৩০) ও তার ছেলে মো. আসিফকে (৮) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই আব্দুল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীতমুখী ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সানিয়া।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা বাসটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।