২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আইনজীবীদের হাতাহাতির ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতির ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মহসীন মিয়া বাদী হয়ে বুধবার রাতে থানায় এ মামলা দয়ের করেন।

মামলায় বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, জামায়াত সমর্থিত সংগঠন লইয়ার্স ফেডারেশনের জেলা সভাপতি মাঈনুদ্দিনকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৪০/৫০ জনকে এই মামলায় আসামি করা হয় বলে জানান ওসি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় পাঁচ আইনজীবী আহত হন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।  

আইনজীবী সাখাওয়াত হোসেন আলোচিত সাত খুনের ঘটনায় বাদী পক্ষে মামলা পরিচালনা করছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাত খুনের মামলায় জোরালো ভূমিকা রাখার কারণেই একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। মামলাটি বাধাগ্রস্ত করতেই আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”