ডায়মন্ড সিমেন্টের নতুন নির্বাহী পরিচালক
সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টের বিক্রয় ও বিপণন বিভাগের নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জসীম উদ্দিন খন্দকার।
সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
এতে বলা হয়, জসীম উদ্দিন এর আগে হোলসিম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (সেলস এন্ড মার্কেটিং) পদে কর্মরত ছিলেন।
সিমেন্ট শিল্পে ১৯ বছরের কর্মময় জীবনে বিপণন ও বিক্রিতে বিশেষ সাফল্য ছাড়াও সিআরএম (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট) এবং চ্যানেল পার্টনাদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ গড়ে তুলতে তার ভূমিকা রয়েছে।
মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রিধারী জসীম খন্দকার সুইজারল্যান্ড সেন্ট গ্যালান বিশ্ববিদ্যালয় থেকে লিডারশীপ ট্রেনিং করেছেন এবং আইএমডি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ডেভেলপমেন্টের ওপর তার সনদ রয়েছে।
