২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেন্ডারিয়ায় পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ায় স্থানীয় এক যুবদলকর্মীর বাসা থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:33 AM

Updated : 25 Apr 2022, 12:51 PM

গেন্ডরিয়া থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, সোমবার সকাল ৭টার দিকে দয়াগঞ্জের স্বামীবাগে সালেহ নামের এক যুবদলকর্মীর বাসার জানালার কার্নিসের ওপরে পেট্রোল বোমাগুলো পাওয়া যায়। 

৫ জানুয়ারি ঘিরে নাশকতার জন্য বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

ওসি জানান, সালেহ পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।